ঢাকা
সংবাদ শিরোনাম
রাশিয়া, ইরান ও কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে যুক্তরাজ্যের নিরাপত্তা হুমকিতে: এমআই৫ প্রধান পুনের মন্দিরে নাবালিকার শ্লীলতাহানি, প্রকাশ্যে এল সিসিটিভি ফুটেজ পুনর্গঠন হচ্ছে এনসিপি, কয়েকজন শীর্ষ নেতার পদে আসছে পরিবর্তন অজিদের বিপক্ষে রেকর্ড গড়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ মোস্তারির সামাজিক মাধ্যমে জনপ্রিয় সেই ছোট্ট দ্বীপ আর নেই সচিবালয়ে ৬ নম্বর ভবনের আগুন নিয়ন্ত্রণে এইবার দেখার পালা, রাকিবের ভুল কে ধরে? ‘অটল-প্রহরীর‘ সামনে ড্রতেই আটকে গেল বাংলাদেশ স্মার্ট টিভিতেও ছড়াতে পারে এআই, কী বলছে অ্যানথ্রপিকের গবেষণা? মায়ের ইচ্ছাতেই বদলে যায় শাহরুখের জীবন ডেঙ্গু জনসচেতনতা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা ১৮ ঘণ্টার বেশি সময় ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্য
তথ্য প্রযুক্তি আপডেট

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

সংবাদ শুনুন

আপনার ডিভাইসের বাংলা ভয়েস দিয়ে সংবাদটি পড়ে শোনানো হবে।

00:00 00:00
অডিও প্রস্তুত।
তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সার তৈরিতে প্রশিক্ষণ দিচ্ছে সরকারের তিন মন্ত্রণালয়। এ প্রশিক্ষণে এরই মধ্যে হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। যদিও সরকারের এক গবেষণাই বলছে, বাজারের চাহিদার সঙ্গে এই প্রশিক্ষণের বিস্তর ফারাক রয়েছে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ; আয়েও রয়েছে পিছিয়ে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিবছরই বলা হতো, ফ্রিল্যান্সারের সংখ্যা লাখ লাখ বাড়ছে। প্রায়ই নেওয়া হতো নানা প্রকল্প। ফ্রিল্যান্সার তৈরিতে অন্তত হাজার কোটি টাকা ব্যয় করেছে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ (আইসিটি)। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি (নেকটার) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরও ফ্রিল্যান্সার তৈরিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করে আসছে।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা সরকারের এই প্রশিক্ষণ ও অর্থ ব্যয়কে অনেকটাই অপচয় বলছেন। তাঁরা পুরোনো সিলেবাসে প্রশিক্ষণ, বাজারের চাহিদা না বোঝা; যাঁদের প্রয়োজন, তাঁদের প্রশিক্ষণ না দেওয়া; প্রশিক্ষণ উদ্যোগে অংশীজনদের যুক্ত না করা এবং প্রশিক্ষকদের পর্যবেক্ষণে না রাখার বিষয়কে মূল সমস্যা হিসেবে তুলে ধরছেন।

আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী প্রথম আলোকে বলেন, ফ্রিল্যান্সিংয়ের প্রয়োজনীয়তা আছে। তবে দক্ষতা বৃদ্ধিতে এখন মনোযোগ দিতে হবে। এ জন্য আইসিটি বিভাগ সামনের কাজগুলোতে এ ধরনের প্রশিক্ষণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের যুক্ত করবে।
নিউজটি আপডেট করেছেন: M Tech Solution BD
পাঠকের সঙ্গে ছড়িয়ে দিন

সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X
M Tech Solution BD
প্রতিবেদকের তথ্য

M Tech Solution BD

01999466391
আপনার মতামত

কমেন্ট করুন

নোটিশ
সবাইকে অনেক ধণ্যবাদ